৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৯:২৯

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

বেনাপোল মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ২৬, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
অবৈধ অনুপ্রবেশ,মাদকদ্রব্য,নারী শিশু পাচার ও চোরাচালান প্রতিরোধে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল আইসিপিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকালে আইসিপি ক্যাম্পের সামনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম তিনি উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের মাঝে দিক নির্দেশনা বক্তব্য রাখেন।
তিনি বলেন অবৈধ অনুপ্রবেশ,নারী শিশু পাচার ও চোরাচালান প্রতিরোধ স্থানীয়দের সহযোগিতা করতে আহ্বান করেন।তিনি আরো বলেন মাদক পাচারকারীদের সাথে কোন আপস নেই তারা যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মিলন হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ ও ক্যাম্পের বিজিবির সদস্যরা।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৬/০৬/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন