১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৭:৫৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

বেনাপোল বিদেশী ভিসা লাগানো ৫টি বাংলাদেশী পাসপোর্ট সহ ভারতীয় নাগরিক আটক।

প্রকাশিত: জুন ২৮, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল বিদেশী ভিসা লাগানো অবস্থায় ৫টি বাংলাদেশী পাসপোর্ট সহ ইউসুফ আলী শেখ নামে এক ভারতীয় নাগরিক কে আটক করেছে বিজিবি।সোমবার সন্ধ্যায় প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।এ সময় তার ব্যাগ থেকে অনেক গুলো কসমেটিক্স ও থ্রিপিস উদ্ধার করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান,বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে রাস্তার উপর একজন ব্যক্তিকে দেখতে পাই এবং উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশীকালে তার সাথে থাকা ০২ টি ব্যাগের মধ্যে ০৫ টি বাংলাদেশী পাসপোর্ট, ১৬২ টি বিভিন্ন প্রকার কসমেটিক্স এবং ভারতীয় অন্যান্য মালামাল সামগ্রীসহ তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিকের নাম- মোঃ ইউসুফ আলী শেখ (২৭), পিতা-আমিন শেখ, গ্রাম-বাষান পোতা, থানা-বনগাঁও, জেলা-উত্তর ২৪ পরগনা।

আটককৃত ভারতীয় নাগরিক, বিভিন্ন মালামাল ও ০৫টি বাংলাদেশী পাসপোর্টসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৮/০৬/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন