১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:২৭

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

বেনাপোল পৌর সভার সাদিপুর মাঠপাড়া রাস্তা নির্মানের জন্য এলাকা পরিদর্শন করেন মেয়র লিটন।

প্রকাশিত: জুলাই ২৭, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
বন্দরনগরী বেনাপোলের বিভিন্ন জায়গায় ধারাবাহিক উন্নয়নের কাজ চলমান রয়েছে। তারই ধারাবাহিকাতায় পৌরসভার প্রান্তিক জনপদ সাদিপুর মাঠপাড়া পর্যন্তও নতুন রাস্তা নির্মান করা হয়েছে। এই রাস্তা থেকে গ্রামের গলির রাস্তা সহ নতুন মসজিদ এর নতুন রাস্তা  নির্মানের জন্য এলাকা পরিদর্শন করে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

মঙ্গলবার পৌর সভার ১ নং ওয়ার্ড এর সাদিপুর মাঠপাড়া পরিদর্শন শেষে ১ কিলোমিটার রাস্তা তৈরীর ঘোষনা দেন মেয়র লিটন।  তৈরী হবে উন্নত মানের রড, সিমেন্ট, বালু খোয়া দিয়ে ঢালাই রাস্তা।এসময় মেয়র লিটন বলেন, এই রাস্তা নির্মান হবে আপনাদের সুবিধার জন্য। পৌর সভার মানুষের উন্নয়নের জন্য। ভালোভাবে চলাচলের জন্য। বেনাপোল পৌরসভার মানুষ এখন আর কাদায় পাড়া দেয়না। আমি বিগত এক দশকে  এই শহরের প্রতিটি গ্রামের অলি গলি পাকাকরণ করেছি। সাদিপুর মাঠ পাড়ায় নতুন বাড়ি ঘর নির্মান হয়েছে তারাও পাকা রাস্তার আওতায় আসবে। আর এই মৌসুমে ১ কিলোমিটার রাস্তা পাকা করনের কাজ শেষ হবে। মেয়র লিটন বলেন আজ বেনাপোলের যে উন্নয়ন হচ্ছে এটা রাষ্ট্রের তথা এলাকার জনগনের উন্নয়ন হচ্ছে। তাই আপনাদের এই সকল রাস্তা রক্ষনাবেক্ষনের ও অনেক দায়িত্ব রয়েছে। অনেকে রাস্তায় গরু বেধে নষ্ট করে দিচ্ছে। এছাড়া পৌর এলাকায় প্রায় সকল জায়গায় ড্রেনের কাজও সম্পন্ন হয়েছে।
এসময় রাস্তা পরিদর্শনে মেয়র লিটনের সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ।

উল্লেখ্য বেনাপোল পৌর সভায় ছোট বড় মোট সাড়ে ৪ শত ঢালাই রাস্তা  নির্মান হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৭/০৭ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন