৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৯:০০

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

বেনাপোল পৌর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
বেনাপোল পৌর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বেনাপোলের ছোটআঁচড়া মোড় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে ও বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক আহাদুজ্জামান বকুলের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন।

বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জসীম উদ্দিনের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।আওয়ামী মহিলালীগের নেত্রী সালমা আলম, সাদিপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুলতান আহমেদ বাবু, নামাজগ্রাম ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু বাক্কার বাক্কা, বেনাপোল ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,বড়আঁচড়া ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১০/০৯/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন