১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:৩৪

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

বেনাপোল দিয়ে ভারত সরকারকে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠালো বাংলাদেশ সরকার।

প্রকাশিত: মে ১৮, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
ভারতে করোনা মহামরির বিরুদ্ধে লড়াইয়ের সহযোগিতায় জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ৪টি কাভার্ড ভ্যানে ২৬৭২ কার্টন ওষুধ চিকিৎসা সরঞ্জাম পাঠায়। কাভার্ডভ্যান গুলোর ওই কার্টনে ছিল ক্যাপসুল ও ট্যাবলেট ৮২৪ কার্টন, হ্যান্ড স্যানিটাইজার ৫০০ কার্টন ও ইনজেকশন ছিল ১৩৪৮ কার্টন।
ভারতে করোনা পরিস্থিতি দ্রুত অবনতির প্রেক্ষাপটে দেশটির জনগনের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উপহার হিসাবে দেয় বন্ধু প্রতিম দেশ বাংলাদেশ। ক্যাপসুল, ট্যাবলেট,হ্যান্ড স্যানিটাইজার, ইনজেকশন, পিপিই সহ মোট ১৮ প্রকার এর ওষুধ রয়েছে।
এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিঃ এর অফিসার মোঃ আবু তাহের বলেন ৪ টি গাড়িতে প্রায় ২০ কোটি টাকা মুল্যের করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষূধ ও চিকিৎসা সরঞ্জার রয়েছে। বেনাপোল সিএন্ড এফ এজেন্ট রবি ইন্টারন্যাশনাল এর মালিক রবিউল ইসলাম রবি জানান কাস্টমস ও বন্দরে কাগজপত্রর আনুষ্টানিকতা শেষ করে বিকেল ৪ টার সময় ট্রাক গুলি ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
এসময় পেট্রাপোল বন্দরে কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশন তৌফিক হাসান ও ভারতের কাস্টমস এর ডেপুটি কমিশনার শিপ সাগর উপস্থিত ছিলেন। এছাড়া স্থল বন্দর বেনাপোল এর উপপরিচালক আব্দুল জলিল ও বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতে সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যরাও ছিলেন।
উল্লেখ্য এর আগে গত ৬ মে ১০ হাজার পিস রেমডেসিভির ইনজেকশন ভারত সরকারকে উপহার দেয় বাংলাদেশ সরকার।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৮/০৫ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন