১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:২৭

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া ও এসআই অমিত কুমার দাস যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত।

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ ও চৌকস অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্ত হন তিনি। একই সাথে জেলার শ্রেষ্ঠ এসআই(নিঃ)/ নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার এসআই অমিত কুমার দাস।
একই সাথে বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি ও এসআই শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। রবিবার ০৫/০৩/২০২৩ তারিখ বিকাল বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে এই মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), যশোর, মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সহ পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৬/০৩/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন