১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:৩০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন করাই হবে আমার প্রধান কাজ-লবী

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, সাবেক সংসদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড’র সভাপতি, খুলনা-৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, নির্বাচনে অংশ গ্রহণ করে জয়লাভ করলে বৃহত্তর বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন করাই হবে আমার প্রধান কাজ। এ উপজেলায় আমার বাপ দাদার ভিটে বাড়ি সুতরাং এ উর্বর ডুমুরিয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। এজন্য সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষদের সাথে নিয়ে কাজ করতে চাই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যদি এ আসনে আমাকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দেয় সে ক্ষেত্রে আমিও তার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। তিনি ডুমুরিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
শনিবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ডুমুরিয়া-ফুলতলার প্রান্তিক মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন এবং সাম্যের এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষে কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক জিএম আব্দুস সালাম, এমএ এরশাদ, আনোয়ার হোসেন আকুঞ্জি, এসএম জাহাঙ্গীর আলম, এম রুহুল আমিন, মাহাবুবুল আলম, গাজী আব্দুল কুদ্দুস, সুব্রত ফৌজদার, আক্তারুজ্জামান লিটন, আরিফুজ্জামান নয়ন ও গাজী মাসুম।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান আফজাল হোসেন, আলমগীর হোসেন, ধামালিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি গোলাম সরোয়ার, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিএম মনিরুজ্জামান সোহাগ, মেহেদী হাসান তুহিন, সাকিব হাসান প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন