২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১:১০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান আর নেই

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২

  • শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঝিনাইদহ-২ আসনের চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান আর নেই।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ শহরের গীতাঞ্জলী সড়কের নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, মসিউর রহমানের পরিবারের সবাই ঢাকায় থাকেন। তিনি একাই ঝিনাইদহের বাসায় থাকতেন। সকালে তিনি তার ড্রাইভারকে শরীর খারাপ লাগছে বলে ফোন দিয়ে জানান। ড্রাইভারসহ অন্যরা এসে ডাকাডাকি করে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মসিউর রহমানকে বিছানায় পড়ে থাকতে দেখতে পান। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকায় জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

মসিউর রহমান ঝিনাইদহ-২ আসনে চারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সবশেষ ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি দীর্ঘ ৩০ বছর জেলা বিএনপির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

এদিকে, তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন