১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১১:২৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

বাংলাদেশে মাহে রমজান শুরু ২৪ মার্চ

প্রকাশিত: মার্চ ১০, ২০২৩

  • শেয়ার করুন

পবিত্র রমজান মাসের নতুন চাঁদ মধ্যপ্রাচ্যের আকাশে দেখা যেতে পারে ২২ মার্চ । সেদিন চাঁদ দেখা গেলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হবে ২৩ মার্চ থেকে।

তার এক দিন পর, ২৪ মার্চ থেকে উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে শুরু হবে রোজা। এবং আগামী ২২ মার্চ বুধবার রমজানের নতুন চাঁদ দেখা যাবে। সেই হিসাবে ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে কিছু আরব দেশে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থার (ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার- আইএসি) বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আরব অঞ্চলে আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশে রোজা শুরু হবে পর দিন অর্থাৎ ২৪ মার্চ থেকে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি আরও পূর্বাভাস দিয়েছে যে, চলতি ২০২৩ সালের রমজান মাস শুরু হবে ২৩ মার্চ থেকে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে ২১ এপ্রিল শুক্রবার।

অ্যামিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, ‘এই বছরের রমজান শুরু হবে ২৩ মার্চ বৃহস্পতিবার এবং রমজান মাস হবে ২৯ দিন। সেই হিসাবে ২১ এপ্রিল শুক্রবার উদযাপিত হবে ঈদুল ফিতর।’

ইসলাম ধর্মের প্রধান পাঁচটি স্তম্ভের একটির নাম রোজা। আরবি রমজান মাসের ৩০ দিন ধর্মপ্রাণ মুসল্লিরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, সহিংসতা থেকে বিরত থাকেন ও সংযম পালন করেন। এই ব্যাপারটিকেই রোজা বা সিয়াম সাধনা বলা হয়।

প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র রমজান মাস পালন করা হয়। এক মাস সংযম পালনের পর শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন