২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:০৩

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

বাংলাদেশ পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয়নি : মনা

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : বিএনপি ক্ষমতার জন্য নয় জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, সংস্কার নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। কিছু কিছু গিনিপিককে একটু বড় জায়গায় পৌঁছানো, স্বাবলম্বিতা অর্জন করার চেষ্টা করা হচ্ছে। এটা একটি ষড়যন্ত্র। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয়নি। স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ২টায় নগরীর হোটেল ওয়েস্টার্ন ইন মিলনায়তনে খুলনা মহানগর বিএনপির মতবিনিময় সভায় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনা বলেন, নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে সোজাসুজি নির্বাচন করার জন্য যা যা করা দরকার সেই সংস্কারগুলো করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষনা করতে হবে। স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এই স্বস্তির নিঃশ্বাসের ভিতরে আওয়ামী স্বৈরাচারের দোসররা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যড়যন্ত্র করে বেড়াচ্ছে। অন্তর্র্বতী সরকারকে ব্যর্থ করতে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তারা। সকল ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রেহানা ঈসা, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ^াস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মহিলা দলের আজিজা খানম এলিজা, যুবদলের আব্দুল আজিজ সুমান, রবিউল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবক দলের মিরাজুর রহমান মিরাজ, ইস্তিয়াক আহমেদ ইস্তি, শ্রমিকদলের মজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, কৃষকদলের আক্তারুজ্জামান সজীব তালুকদার, ছাত্রদলের তাজিম বিশ^াস সহ খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ মার্চ সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। দলীয় কার্যালয়ে আলোকসজ্জা, সকাল ৬টায় গল্লামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা। কর্মসূচি সফল করতে মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানানো হয়।
সভা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিচারিক আদালতে সব মামলা থেকে খালাস পাওয়ায় শুকরিয়া আদায় করা হয়। সভা থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোন কর্মকান্ডে না জড়ানোর জন্য সর্বোচ্চ সর্তক করা হয়। এরপরে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বিভিন্ন ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন