১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:০২

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

বরগুনা ও ভোলা থেকে ঘূর্ণিঝড়ে ভারত ভেসে যাওয়া ৪০ জেলেকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
তিন মাস পর দেশে ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের জেলখানায় আটক ৪০ জন বাংলাদেশি জেলে। এছাড়া ও এখনো ৪৯ জন বাংলাদেশি জেলে আটক রয়েছেন সেখানে।বরগুনা ও ভোলা থেকে ঘূর্ণিঝড়ে  ভেসে গিয়েছিল ভারতে।
মঙ্গলবার ( ০১ নভেম্বর) সন্ধ্যায় ৪০ জন জেলেকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ‘বিশেষ ট্রাভেল পাসে’ বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য গত ১৮ আগস্ট বঙ্গোপসগারে ইলিশ ধরতে গিয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন বাংলাদেশের অনেক মৎস্যজীবী। সমুদ্রে ভেসে যাওয়া মৎস্যজীবীদের উদ্ধার করে ভারতীয় জেলে ও সেখানকার কোস্টগার্ড পুলিশ। ওই সময় ৯০ জনকে উদ্ধার করলেও একজনের মৃত্যু হয় পশ্চিমবঙ্গের ডায়মন্ডহারবাল হাসপাতালে।
আটকদের মধ্যে ৪০ জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের কলকাতা ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। এদের মধ্যে ৬ জন পিরোজপুর  ও ৩৪ জন বরগুনা জেলার বাসিন্দা।
ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ হাইকমিশনার মারেফাত তারিকুল ইসলাম জানান, ফেরত আসা বাংলাদেশি ৪০ জন মৎস্যজীবীর মধ্যে কাকদ্বীপের বুদ্ধপুর ফ্লাডসেন্টারে নিরাপত্তা হেফাজতে ছিলেন ২৩ জন। এবং বাকি ১৭ জন ছিলেন মইপিঠ এলাকায়।  খুব তাড়াতাড়ি আরও ২৬ জনকে ফেরত পাঠানো হবে। দুই দেশের সহযোগিতায় এটা দ্রুত সম্ভব হচ্ছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি জেলেদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসা জেলেদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার। আজই তাদের পরিবারেরকাছে হস্তান্তর করা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০১/১১/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন