১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৭:৪৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযান

প্রকাশিত: মে ৮, ২০২৫

  • শেয়ার করুন

চট্টগ্রাম, ০৮ মে ২০২৫ঃ সরকারের নির্দেশনা মোতাবেক বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, টেকসই সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে প্রতি বছরের ন্যায় এবছরও সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌযান কর্তৃক সকল প্রকার মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ অভিযানে নিয়োজিত রয়েছে। এ ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সুরমা’ গত বুধবার (০৭-০৫-২০২৫) নিয়মিত টহল চলাকালীন বঙ্গোপসাগরের কক্সবাজারে ছয়টি ফিশিং ট্রলার আটক করে।

আটককৃত ট্রলারসমূহে তল্লাশি চালিয়ে ১০৩ জন জেলেসহ ১৩ হাজার ৫০০ পিস ইলিশ, অন্যান্য প্রজাতির মাছ ৮৫ কেজি এবং ৪.৫৫ লক্ষ মিটার জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ১৬ লক্ষ টাকার অধিক। আটককৃত জেলেরা ভোলা এবং হাতিয়া এলাকার বাসিন্দা বলে জানা যায়। পরবর্তীতে জব্দকৃত ইলিশ ও জালসহ জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এর নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অপারেশন-২০২৫
বাস্তবায়নে নৌবাহিনী দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। চলমান এ অভিযানে নৌবাহিনী অদ্যাবধি প্রায় ১৫৭ কোটি, ৯৭ লক্ষ, ৬৬ হাজার টাকা মূল্যের অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করেছে। সমুদ্রসীমা ও সমুদ্র সম্পদের সুরক্ষার পাশাপাশি দেশের মৎস্য সম্পদ এবং জীব বৈচিত্র্যে সমৃদ্ধি অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে।

অপরদিকে গতকাল বুধবার মধ্যরাতে গোয়েন্দা সংস্থা তথ্যেরভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে পাচারের উদ্দেশ্যে কেউড়া বনে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চেতনা নাষক ঔষধ জব্দ করা হয়। ঔষধসমূহের মধ্যে রয়েছে Sedil injection (Diazepam BP 10 mg/ Ampoule) ২৬৯৫ পিস, Sedil Tablets (Diazepam BP 5mg) 115520 পিস ও Zolium 0.5 (Alprazolam 0.5 mg) ২৩৫২০ পিস। এসময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নাইট্যংপাড়া পাহাড়ের গহিনে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত ঔষধসমূহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন