২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:৫৭

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হচ্ছে ‘করপ্যাট’ ও ‘বঙ্গোসাগর’

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা, ১০ মার্চ ২০২৫ঃ বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনী জাহাজ এর অংশগ্রহণে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে যৌথ টহল ‘করপ্যাট’- Coordinated Patrol (CORPAT) ও ৪র্থ দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’ (BONGOSAGOR)। কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত¡াবধানে এ যৌথ টহল ও মহড়া ১০ মার্চ ২০২৫ তারিখ হতে শুরু হয়েছে এবং আগামী ১২ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে। যৌথ এ টহল ও মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা আবু উবাইদাহ (BNS ABU UBAIDAH) ও একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রানভীর (INS RANVIR) ও একটি হেলিকপ্টার এ টহল ও মহড়ায় অংশ নিচ্ছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সাল থেকে এই যৌথ টহল অনুষ্ঠিত হয়ে আসছে। দুই দেশের নির্ধারিত সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, জলদস্যুতা এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনের লক্ষ্যে এ যৌথ টহল ও মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দুই দেশের নিজ নিজ জলসীমায় সমুদ্র বিষয়ক অপরাধ সম্পর্কিত তথ্য আদান-প্রদান, তথ্যাদির সঠিক ব্যবস্থাপনা, সমুদ্রপথে অবৈধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজসমূহ চিহ্নিতকরণ ও বিভিন্ন অপরাধ নিরসনকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন