৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:৪৭

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

বঙ্গবন্ধুর বিকৃত ভিডিও ফেসবুকে, খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোটার: বঙ্গবন্ধুর বিকৃত ভিডিও ফেসবুকে শেয়ারের অভিযোগে খুলনায় তানজীর তাজ (২৫) নামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (০৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তানজীর তাজ খুলনার বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, তানজীর তাজ আজ তার ব্যক্তিগত ফেসবুকের স্টোরিতে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তৈরী করা একটি বিকৃত ভিডিও শেয়ার করেছিল। বিষয়টি নিয়ে খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজল খুলনা সদর থানায় অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তানজীর তাজকে আটক করে।
খুলনা সদর থানার অফিসার (ওসি) হাসান আল-মামুন বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন