২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১:৩৪

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

প্রচণ্ড দাবদাহে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্বস্তিকর উদ্যোগ

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : তীব্র গরমে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি দিতে বিশুদ্ধ খাবার পানি, জুস ও স্যালাইন বিতরণ শুরু করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হকের নিদের্শনার আজ রোববার নগরীর শিববাড়ি মোড় থেকে এই কার্যক্রম শুরু করেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা।
কেএমপি’র কমিশনারের নির্দেশনায় খুলনা মহানগরীর ৫৯ টি ট্রাফিক পয়েন্টের সব ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, জুস ও খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে। আজ রবিবার (২১ এপ্রিল) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। তীব্র দাবদাহ যতদিন থাকবে ততদিন এই কার্যক্রম চলবে।


কেএমপি সূত্র জানায়, খুলনা অঞ্চলের বিভিন্ন স্থানে বৈশাখের খরতাপে কয়েক দিন ধরেই হাঁসফাঁস করছে মানুষ। প্রচণ্ড দাবদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। তীব্র গরমে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি দিতে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মোঃ মোজাম্মেল হক এই উদ্যোগ নিয়েছেন। তীব্র গরমের মাঝে খোলা আকাশের নিচে কেএমপি ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সদস্যরা হিটস্ট্রোকসহ পানি শূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন। হঠাৎ করে তাপদহ বৃদ্ধি পাওয়ার কারণে ট্রাফিক পুলিশ সদস্যদের ছাতা ব্যবহার করতে আইজিপি মহোদয় নির্দেশনা দিয়েছেন। এছাড়াও, যে কোন জায়গা থেকে পানি না খাওয়ার জন্য নিরুৎসাহিত করছেন।
এজন্য পুলিশ কমিশনার নিজ উদ্যোগে সুপেয় পানি, জুস ও খাবার স্যালাইন বিতরণ করেছেন। এছাড়াও, ট্রাফিক পুলিশে ডিউটিরত সকল পুলিশ সদস্যদের ছাতা নিশ্চিত করা হয়েছে। একই সাথে নিয়মিতভাবে ১ টি গাড়ি ট্রাফিক পুলিশে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে সুপেয় পানি নিশ্চিত করার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং রাস্তায় চলাচলরত পিপাসার্ত পথিককে পানি সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য নিয়মিত মনিটরিং করছেন।
এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা-সহ ট্রাফিক পুলিশে দায়িত্বরত অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন