১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:২১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষে নিহত ৯ সৈন্য

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১

  • শেয়ার করুন

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ-সেনার সাথে সরাসরি সংঘর্ষে ৯ ইরানি সৈন্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানিয়ান রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সাগরে যুক্তরাষ্ট্র-ইরান ভয়াবহ সংঘর্ষ, ৯ সেনা নিহত
আন্তর্জাতিক

তুর্কি সংবাদ সংস্থা আনাদলু নিউজ এজেন্সির বরাতে মিডল ইস্ট মনিটর জানায়, আলিরেজা তানসিরি নামের এক নৌকমান্ডার মেহর নিউজকে জানিয়েছেন, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর সঙ্গে আইআরজিসির সংঘর্ষ হয়। তবে সংঘর্ষের নির্দিষ্ট সময় এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, এই সংঘর্ষ ৯ আইআরজিসি সৈন্য নিহত হয়েছেন। তবে এ বিষয়ে তিনি আর কোনো বক্তব্য দেননি। তিনি আরও জানান, এরমধ্যে যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনীর সঙ্গে ইরানি সৈন্যদের অনেকগুলো সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তিনি দাবি করেন, শহীদদের মৃত্যুতে আমরা ৯টি আঘাত করেছি। তবে কী সেই আঘাত তা তিনি নিশ্চিত করেননি।

এর আগে চলতি মাসে ইরানি সৈন্যরা ওমান সাগরে ভিয়েতনামের একটি তেলবাহী জাহাজ দখল করে। এক সপ্তাহ পর জাহাজটিকে বহু আলোচনার পর ছাড়তে সম্মত হয় তারা।

এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি ফের কার্যকর করতে আগামী সপ্তাহে ভিয়েনায় অনুষ্ঠিত হবে আলোচনা। এতে ইরানের পাশাপাশি চুক্তির অন্য পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন।

এবারের আলোচনা সফল হলে যুক্তরাষ্ট্রের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। আর ইরান চুক্তি অনুযায়ী পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন