২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:৫৯

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

পাইকগাছায় পিকআপ-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ২

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছায় শিববাটী ব্রীজের দক্ষিণ পাশে পিকআপ-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করে চালকে আটক করেছে।

জানা গেছে, রোববার দুপুরে কয়রা থেকে সাদামাছ বোঝাই ঢাকা মেট্রো-ন-১৩-৫৭৬৫ একটি পিকআপ পাইকগাছার উদ্দেশ্যে আসার পথে শিবসা ব্রিজের অপর প্রান্তে তেলের দোকানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভাড়ায় চালিত মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতেকরে চাঁদখালী ইউপির হাঁড়িয়াডাঙ্গা গ্রামের জবেদ আলী গাজীর ছেলে মটরসাইকেল চালক জয়নাল গাজী (২৮) ও কাঁটাবুনিয়া গ্রামের মটরসাইকেল আরোহী রাসেল (২৭) গুরুতর আহত হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। মটর সাইকেল চালক জয়নালের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ ঘটনা স্থল থেকে পিকআপ জব্দ করে ড্রাইভারকে আটক করেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন