৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১০:৪৯

শিরোনাম
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

পাইকগাছায় দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ নৌ-বাহিনী

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি :

খুলনার পাইকগাছার দেলুটীর দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ নৌ-বাহিনী। নৌ-বাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত কাজে সহযোগিতা করা, জরুরী চিকিৎসা প্রদান, দুর্গত মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া, ত্রাণ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ অব্যাহত রয়েছে। এ সব মানবিক সহায়তার পাশাপাশি দুর্গত মানুষের মাঝে বস্ত্রবিতরণ ও খোলা আকাশের নীচে বসবাসরত মানুষদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিবার পরিজন নিয়ে থাকার জন্য তাবু স্থাপন করে দিচ্ছেন বাংলাদেশ নৌ-বাহিনী। নৌ বাহিনীর লেঃ কমান্ডার স্যারেন গোমেজ ও লেঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে নৌ অঞ্চল খুলনার নৌ বাহিনীর সহায়তাকারী টিম সোমবার দিনভর বিগরদানা, হরিণখোলা, দারুনমল্লিক ও কালিনগর সহ ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন স্থানে জরুরী চিকিৎসা প্রদান, ত্রাণ, স্বাস্থ্য উপকরণ ও বস্ত্র বিতরণ এবং তাবু স্থাপন কাজ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন