১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:৩০

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

পাইকগাছায় চেতনা নাশক ছিটিয়ে ও ছুরিকাঘাত করে লুট

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি : খুলনা পাইকগাছায় একই পরিবারের ৪ সদস্যকে চেতনা নাশক ছিটিয়ে অজ্ঞান করে ও একজনকে ছুরিকাঘাত করে অর্থ ও সোনার গহনা লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জ্ঞান হারাদের হাসপাতালে ভর্তি করেছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। আসামীদের ধরতে ইতমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।
ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে, বৃহষ্পতিবার রাতে উপজেলার রাড়ুলী ইউনিয়নে রাড়ুলী গ্রামের যাদু শিল্পি এস রহমানের বাড়িতে অজ্ঞান পাটি সদস্যরা ওই পরিবারে ৫ সদস্যকে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে নগদ টাকা সহ সোনাগহনা নিয়ে পালিয়ে যায়। এস রহমান বাড়িতে থাকেন না। অজ্ঞান হওয়া পরিবারের সদস্যরা হলেন এস রহমানের ছোটভাই মেহেদী হাসান টুকু (৪২), তার দুই স্ত্রী শারমীন আক্তার (৩০), রানী বেগম (২৫), দুই ছেলে ফয়াজ হাসান (১২) আরিজ হাসান (৭) অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকৎসাধীন রয়েছে। মেহেদী হাসান টুকুর স্ত্রী শারমীন আক্তার জানান, আমার স্বামী ছোট স্ত্রীকে নিয়ে অন্য ঘরে থাকে। দুর্বৃত্তরা আমার স্বামী সহ বাচ্চাদের অজ্ঞান করে রাখে। আমি ভোররাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠি। এ সময় দরজা ভেঙ্গে আমার ঘরে ঢুকে গলায় ছুরি ধরে টান দিলে কেটে রক্ত ঝরতে থাকে। পরে তারা বলে এর পর আওয়াজ করলে গলাকেটে দিব। ভয়ে আমি কথা বলেনি। তারা আলমারী ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে শারমীনের গলায় সেলাই দেয়া হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। আশাকরি তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন