৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১:৪৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

পাইকগাছা থেকে চুরি হওয়া মিনিবাস মাগুরায় উদ্ধার : আটক ১

প্রকাশিত: জুন ১৬, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছা থেকে চুরি হওয়া মিনিবাসটি মাগুরা থেকে উদ্ধার করেছে পাইকগাছা থানা পুলিশ। এ সময় বাসের ভিতর ঘুমিয়ে থাকা হেলপার ইয়াসিনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আটক হেলপারকে স্বীকারোক্তিমুলক জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

জানাগেছে, সোমবার দুপুরে পাইকগাছা থেকে চুরি হওয়া হয় বাসটি। এরপর পাইকগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হারিয়ে যাওয়া বাসটি মাগুরা মাগুরায় অবস্থান করছে। পরে থানা থেকে এস আই অনিশ মন্ডল গিয়ে গাড়িটি উদ্ধার ও গাড়ীতে ঘুমিয়ে থাকা অবস্থায় তালা থানার ধুলন্দর গ্রামের দাউদ বিশ্বাসের ছেলে ইয়াছিনকে গ্রেপ্তার করেন। ঘটনায় জড়িত অপার আসামী রাব্বী পলাতক রয়েছে। আটক হেলপার ইয়াছিনকে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দির জন্য প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুন গভীর রাতে পাইকগাছা বাসস্ট্যান্ড থেকে খুলনা-জ-০৫০০৩৫ বাসটি চুরি হয়। এ ব্যাপারে ওসি এজাজ শফী জানান, আদালতে ধৃত ইয়াছিন চুরি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন