১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১২:১৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

পরমাণু অস্ত্র নিয়ে মোটেও ধাপ্পাবাজি করছেন না পুতিন: ইইউ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২

  • শেয়ার করুন

ইউক্রেনের সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে দেওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবশ্যই গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে সংস্থাটির পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুদ্ধ একটি ‘বিপজ্জনক মুহূর্তে’ পৌঁছেছে উল্লেখ করে বিবিসিকে জোসেফ বোরেল বলেন, অবশ্যই এটি একটি বিপজ্জনক মুহূর্ত কারণ রাশিয়ান সেনাবাহিনীকে একটি কোণে ঠেলে দেওয়া হয়েছে, এবং পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি খুবই বাজে একটি ব্যাপার।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার সাত মাস পর, বিশ্লেষকরা একমত যে প্রেসিডেন্ট পুতিনের বাহিনী পিছিয়ে আছে। তবে জোসেফ বোরেল বলেছেন একটি ‘কূটনৈতিক সমাধান’ পৌঁছাতে হবে, যা ‘ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবে’।

এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার জন্য গণভোট চলছে। পুতিন রিজার্ভ সেনার আংশিক সমাবেশের নির্দেশ দিয়েছেন। এছাড়া সম্মুখযুদ্ধেও রুশ বাহিনী বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন