৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:৫২

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

নড়াইল পৌরসভা মেয়রের দাফন সম্পন্ন

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২০

  • শেয়ার করুন

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। এ সময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এর আগে গত ১৮ নভেম্বর মেয়রের ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে বুধবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন