২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:১৩

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

নৌবাহিনীর অভিযানে ভোলায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫

  • শেয়ার করুন

মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত নৌবাহিনী ও পুলিশ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড অভিযান পরিচালনা করে। অভিযানে চকডুষ (চৌকিদার বাড়ি) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শহীদ ও তার স্ত্রী তসলিমা-কে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছে থেকে ইয়াবা, মোবাইল ফোন ২ টি এবং মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ ৩ লক্ষ ৫৯ হাজার, ২শত ১০ টাকা জব্দ করা হয়।

আটককৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বর্ণিত মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করার ফলে এলাকার জনগণ স্বস্তি প্রকাশ করে এবং তাদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিতের দাবি জানায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত নগদ টাকা, মাদক ও মোবাইলসহ আটককৃত ব্যক্তিদের বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন