২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:২৫

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪

  • শেয়ার করুন

নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪: বাংলাদেশ নৌবাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই ধারাবাহিকতায় আজ বুধবার (২৫-০৯-২০২৫) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড মোংলা ও ভোলায় যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ০৫ জনকে আটক করা হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোংলা উপজেলাধীন ১ নং ওয়ার্ড মোংলা পোর্ট পৌরসভা সংলগ্ন এলাকা হতে সাদ্দাম হোসেন (৩৫) নামক এক ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে তল্লাশী চালিয়ে ০১ টি অবৈধ বিদেশি শর্টগান, একটি বিদেশি একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ০২ রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ ১ লক্ষ টাকা ও মোবাইল ফোনসহ তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক করা হয়। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল আলামতসহ মোংলা থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, গত রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট দৌলতখান উপজেলার ৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নে অভিযান পরিচালনা করে মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোহেল এবং মোঃ হাসান নামক ০৩ ব্যক্তিকে আটক করে। তাদের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম করে আসছিল বলে জানা যায়। অভিযানে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ টি দেশীয় অস্ত্র, ০২ রাউন্ড কার্তুজ ও ০১ টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত ব্যক্তি এবং মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন