৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:০৪

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

নৌকার পক্ষে ভোট চাইলেন জামিল

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরনখোলা) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন আওয়ামী লীগের মালয়েশিয়া কমিটির সভাপতি মোঃ জামিল হোসাইন। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে রায়েন্দা পাইলট স্কুল মাঠে বঙ্গবন্ধু যুব সেন্টারের উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ভোট চান।

স্থানীয় আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হাজার হাজার নেতা কর্মিদের সামনে জামিল হোসাইন আরও বলেন, তাকে এই আসনে নৌকার মনোনয়ন দিলে ব্যাপক উন্নয়ন করবেন তিনি। কারণ তিনি কোন দূর্নীতি বোঝেননা, অন্যায় বোঝেননা। তাই আগামীতে প্রধানমন্ত্রী তাকেই মনোনয়ন দিবেন উল্লেখ করে আওয়ামীলীগ নেতা জামিল বলেন, আপনারা আমার পাশে থাকেন আপনাদের সাথে আমি আছি।

মনোনয়ন না পেলেও যিনি নৌকার মনোনয়ন পাবেন, তার পক্ষে তথা নৌকার পক্ষে তিনি থাকবেন। তাই সবার কাছে নৌকার ভোট চান এই নেতা।

জামিল হোসাইন আরও বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা শহীদ মনিরুজ্জামান বাদল আজ তাদের মাঝে নেই। সে বঁচে থাকলে তিনি শরনখোলা থেকে এমপি হতেন। আজ তিনি নেই, রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে এই শরনখোলা থেকে তিনি সংসদ নির্বাচন করতে চান। প্রধানমন্ত্রী তাকেই মনোনয়ন দিবেন বলেও আশা করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন শরনখোলা আওয়ালীগ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ও মহিলা আওয়ামীলীগ নেত্রী শারমিন জামিল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন