১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:৩০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

নোয়াখালী রিক্সা চালক হত্যার আসামী বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
নোয়াখালী বেগমগনজ থানার চৌমুহনী এলাকায় রিক্সা চালক আবুল হোসেন হত্যার আসামী নুরুল আমিন মোর্শেদ কে বেনাপোল বাজার থেকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।রবিবার বিকালে বেনাপোল স্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক নুরুল আমিন মোর্শেদ নোয়াখালী জেলার বেগমগনজ থানার চৌমুহনী গনিপুর এলাকার আলী আকবর এর ছেলে। গত ১৬ সেপ্টেম্বর ২০২১ইং রোজ বৃহস্পতিবার সাড়ে ১১ টার সময় চৌমুহনী এলাকায় আবুল হোসেনের রিক্সা ভাড়া নেন নুরুল আমিন মোর্শেদ ভাড়া নিয়ে তাদের ভিতর তর্ক বিতর্ক হয়।এক পর্যায়ে নুরুল আমিন মোর্শেদ দা দিয়ে আবুল হোসেনের গলায় কোপ দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায় রিক্সা চালক।এ ব্যাপারে বেগমগনজ থানায় হত্যা মামলা দায়ের হয়।

আটকের বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান,গোপন সংবাদে জানতে পারি নোয়াখালী বেগমগনজ থানার চৌমুহনী এলাকায় রিক্সা চালক আবুল হোসেন হত্যার আসামী নুরুল আমিন মোর্শেদ বেনাপোল এলাকায় অবস্থান করছে।এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল হাইস্কুলে মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।বিষয়টি বেগমগনজ থানাকে অবগত করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৯/০৯ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন