২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৬:৪৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের লক্ষ্য-নির্বাচন কমিশনার

প্রকাশিত: মে ১১, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য। এই জন্য প্রয়োজন সকলের সহযোগিতা। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রভাবশালীদের ভয়ে প্রভাবিত হওয়া যাবে না।
তিনি শনিবার দুপুরে খুলনার ফুলতলা উপজেলার রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে জেলার ফুলতলা উপজেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন চায় ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে তারা তাদের ভোট প্রদান করুক। নির্বাচনে ভোটগ্রহণে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে কোন বিচ্ছিন্ন ঘটনা না ঘটে এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সে লক্ষ্যে নির্বাচন কমিশন চারধাপে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন করছে। অনৈতিক ও প্রভাব বিস্তারকারীদের পক্ষে কাজ না করার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন নির্বাচন কমিশনার।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ মোঃ এটিএম শামীম মাহমুদ। সভা শেষে নির্বাচন কমিশনার গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন