১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৯:৩৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

খুলনায় ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী “বাংলাদেশী এবং সুইডিশ বাবা”র উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
সন্তানের প্রতি সক্রিয় যত্নবান বাবাদের ক্রমবর্ধমান ভূমিকাগুলিকে তুলে ধরতে এবং ঐতিহ্যগত লিঙ্গ স্টিরিওটাইপ গুলিকে চ্যালেঞ্জ করার লক্ষে নগরীতে আলোকচিত্র প্রদর্শনী “বাংলাদেশী এবং সুইডিশ বাবা” উদ্বোধন করা হয়েছে। যা চলবে ৫ দিন ধরে আগামী ১২ জানুয়ারি রবিবার পর্যন্ত। বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২ টায় নগরীর জাতিসংঘ পার্কে বাংলাদেশে সুইডিশ রাষ্ট্রদূত এইচ. ই. নিকোলাস উইকস ফিতা কেটে এই প্রদশনীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, পুলিশ সুপারের প্রতিনিধি শেখ ইমরান, খুলনা সিটি কর্পোরেশনের প্রতিনিধি জান্নাতুল আফরোজ (সিআরও), জেলা মহিলা বিষয়ক সংস্থার প্রতিনিধি সাজিয়া আফরিন সিদ্দিকীসহ আরও অনেকে।
বাংলাদেশে সুইডেনের দূতাবাস, ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএন ওমেন এর সহযোগিতায় এই প্রদর্শনীতে বাংলাদেশী বাবাদের ২৩ টি ফটোগ্রাফ প্রদর্শন করা হয়।
এর আগে গত ডিসেম্বরে ঢাকায় এ মেলা আয়োজিত হয়েছিলো। সেখানে মেলাটি সাড়ে ৩ হাজারেরও বেশি দর্শককে আকর্ষণ করেছিলো এবং বেশ ইতিবাচক সাড়াও ফেলেছিলো।

উল্লেখ্য, প্রখ্যাত সুইডিশ ফটোগ্রাফার জোহান বাভম্যানের পুরস্কার বিজয়ী “সুইডিশ ড্যাড্স” থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশী প্রেক্ষাপটে এ প্রদর্শনীটির আয়োজনের লক্ষে অনলাইনে মাসব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে ১শ’টি গল্প ও ছবি জমা পড়ে। এরমধ্যে জুরি বোর্ড ২৩ জন বাবাকে নির্বাচিত করেন এ প্রদর্শনীর জন্য।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন