২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:৫৬

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

নগরীতে সড়ক ভবনের জায়গায় অবৈধ স্থাপনা, উচ্ছেদে অভিযান

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা-যশোর মহাসড়কের দুই পাশে সড়ক ভবনের নিজস্ব জায়গায় অবৈধভাবে নির্মিত দোকানপাটসহ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ সোমবার (২২ এপ্রিল) খুলনা মহানগরীর ইস্টার্নগেট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) আতিকুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা হয়।


এ সময় উপস্থিত ছিলেন-খুলনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ ও মহেশ্বর মন্ডল, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান, ফুলতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, কেএমপির দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল বাশার, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, সড়ক ও জনপদ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী প্রসেনজিৎ পাল।
এ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে খানজাহান আলী ফায়ার সার্ভিসের এক ইউনিট।
অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল ইসলাম বলেন, খানজাহান আলী থানার ইস্টার্নগেট খুলনা-যশোর মহাসড়কের দুই পাশে সড়ক ভবনের নিজস্ব জায়গায় অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। একাধিকবার তাদের সরে যেতে বললেও না সরাতে এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন