১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১:১০

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

দেশে আংশিক সূর্যগ্রহণ আজ

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২

  • শেয়ার করুন

আজ আংশিক সূর্যগ্রহণ। বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে এ সূর্যগ্রহণ দেখা যাবে।

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহা. আছাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আংশিক সূর্যগ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ৬৫ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ২ মিনিটি ১২ সেকেন্ডে।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) আংশিক সূর্যগ্রহণ ঘটবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মহা. আছাদুর রহমান জানান, গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ২টা ৫৮ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে। আর গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে।

আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা জানিয়েছে, আকাশ পরিস্কার থাকলে বাংলাদেশ থেকে গ্রহণটির প্রথম অংশ সূর্যাস্ত পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে।

গ্রহণ ঢাকায় ৪টা ৪৯ মিনিটি ৩০ সেকেন্ডে শুরু হবে, আর শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে। ময়মনসিংহে শুরু হবে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২৩ মিনিটে।

চট্টগ্রামে শুরু হবে ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২০ সেকেন্ডে। সিলেটে শুরু হবে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে।

খুলনায় শুরু হবে ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে। বরিশালে শুরু হবে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে।

রাজশাহীতে শুরু হবে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে। রংপুরে শুরু হবে ৪টা ৫২ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে।

সূর্যগ্রহণ তখনই হয় যখন চাঁদ পৃথিবীর সামনে এসে সূর্যকে ঢেকে রেখে দেয়, তখন সূর্যরশ্মি আর পৃথিবীতে পৌঁছায় না। সূর্যগ্রহণ শুধুমাত্র অমাবস্যাতেই হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন