১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:৪৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

দেশে ফাইজারের করোনা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন

প্রকাশিত: মে ২৭, ২০২১

  • শেয়ার করুন

ফাইজার-বায়োএনটেক উৎপাদিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর। আজ বৃহস্পতিবার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে জরুরি ব্যবহারের জন্য চতুর্থ টিকা হিসেবে ফাইজারের এ টিকার অনুমোদন দেওয়া হলো। আগামী ২ জুন ১ লাখ ৬ হাজার ডোজ ফাইজার ভ্যাকসিন বাংলাদেশে আসার কথা রয়েছে।

এর আগে, ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, রাশিয়া উৎপাদিত স্পুতনিক ও চীনের সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনের আবেদনের পর ওষুধ প্রশাসন অধিদপ্তর এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের নথিপত্র মূল্যায়ণ করে জনস্বাস্থ্য বিষয়ক অন্যান্য বিষয় মূল্যায়ণের জন্য গঠিত কমিটির কাছে পাঠায়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে এর অনুমোদন দেওয়া হয়ছে।

যুক্তরাজ্যে গত বছরের ২ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রে ১১ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা ফাইজারের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয়।

দুই ডোজ ফাইজার-বায়োএনটেক টিকার প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর। এটিকে -৯০ ডিগ্রি থেকে -৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তবে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি পাঁচ দিন ও ৩০ ডিগ্রি তাপমাত্রায় ভ্যাকসিনটি দুই ঘণ্টা ভালো থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন