২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৩১

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

দেবহাটায় শিক্ষক এনামুলের পদত্যাগের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪

  • শেয়ার করুন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়া আহছানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল কবীরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঘন্টাব্যাপী সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে এ মানববন্ধন করে তারা। মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তরা বলেন, সহকারী শিক্ষক এনামুল কবীর শিক্ষক শেখ হাসিনার ক্ষমতায় থাকা কালিন সময় ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি, অনিয়ম করেছেন। তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাইপো পরিচয় দিয়ে প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষমতার অপব্যবহার করেন। এমনকি শিক্ষক নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এনটিআরসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষক থেকে জোর পূর্বক টাকা আদায় করতেন তিনি। টাকা দিতে না পারলে করা হত প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দেন। খন্ডকালীন শিক্ষকদের বেতন নিয়ে মাসের পর মাস তাদের হয়রানি করতেন এনামুল।

এছাড়া মাদ্রাসায় বসে মাদক সেবন করতেন তিনি। প্রতিবাদ করায় এক শিক্ষককে ইয়াবা দিয়ে পুলিশের হয়রানি করান তিনি। মাদ্রাসা থেকে সরকারি বই বিক্রি, বিভিন্ন উৎস থেকে আসা অর্থ আত্মসাৎ, ঘুস, চাঁদাবাজী, শিক্ষক ও ছাত্রদের সাথে অশালীন আচরণ কোন কিছুতে থেমে ছিল না বলে দাবি করা হয় মানববন্ধনে। এছাড়া অসংখ্য অপরাধ করা এনামুল বিগত ৫ আগস্টের পর থেকে মিথ্যা নাটক সাজিয়ে প্রতিষ্ঠানে আসছেন না।

বিগত দিনগুলোতে মাদ্রাসায় এসে স্বাক্ষর করে চলে যেতেন। তিনি ৫ বছর নিজের অংকের ক্লাস না নেওয়ায় ফলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছেন বলেও দাবি তোলা হয়। প্রতিষ্ঠানের চেক বই, রেজুলেশন খাতা সহ বিভিন্ন কাগজপত্র তার বাড়িতে রেখেছেন।

তাই অবিলম্বে এনামুল কবীরকে পদত্যাগ চেয়ে রাস্তা অবরোধ করলে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।

পরে উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন মোল্যা ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সকল দাবি লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিস বরাবর প্রদানের পরামর্শ প্রদান করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন