১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:৩৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনেরই মোবাইল ‘বন্ধ’, স্বাস্থ্যমন্ত্রী ‘আশ্চর্য’

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১

  • শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন উদ্বেগ বাড়িয়েছে। এ পরিস্থিতির মধ্যে গত এক মাসে আফ্রিকা থেকে বাংলাদেশে আসা ২৪০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ওমিক্রন নিয়ে আজ মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আশ্চর্যের বিষয় গত এক মাসে ২৪০ জন লোক এসেছে সাউথ আফ্রিকা থেকে। তাদের কন্ট্রাক্ট ট্রেসিং করার চেষ্টা আমরা করছি। কিন্তু আফসোসের বিষয়, তারা সবাই তাদের মোবাইল ফোন বন্ধ করে রেখেছে। ঠিকানাও ভুল দিয়েছে।’ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ডেল্টার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরন ওমিক্রন। নতুন এই ধরনটির সংক্রমণ রোধে সরকার সতর্ক অবস্থানে আছে।

মন্ত্রী বলেন, আফ্রিকা মহাদেশ থেকে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। যদি আসে তাহলে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন অবশ্যই মানতে হবে। কর্তৃপক্ষকে বলবো, বিদেশ থেকে যারা আসবে, তাদের যেন মনিটরিং করা হয়।

জাহিদ মালেক বলেন, সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করা হবে। সব জেলায় চিঠি দেওয়া হবে। সংক্রমণ ঠেকাতে সব ধরনের সামাজিক-রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করতে হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন