১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১:১৫

শিরোনাম
রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

তালায় জুলাই আহত ও নিহতদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫

  • শেয়ার করুন

তালা প্রতিনিধি : তালায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই আহত এবং নিহত শহীদদের স্মরণে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই ) বিকাল চারটার তালা পুরাতন ফুটবল ময়দানে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

উপজেলা যুব ও ক্রীড়া জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সভাপতিত্বে খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতযোদ্ধা মোহাম্মদ রাকিব হোসেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ¦ ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মফিদুল্লাহ, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী নেতা অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা মিডিয়া কমিটির সভাপতি সাংবাদিক ইয়াসিন, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি খোরশেদ আলম, তালা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারী মাওঃ কবিরুল ইসলাম, তালা সদর ইউনিয়নের জামায়াতের আমির মোঃ মুজিবুর রহমান,বৈষম্য বিরোধী আন্দোলনের জেলার সমন্বয়ক মোঃ সাকিব হোসেন, তালা সদর যুব জামায়াতের সভাপতি আলামিন হোসেন প্রমুখ। প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলায় খলিলনগর ইউনিয়ন একাদশ ২ গোল ও তালা সদর ইউনিয়ন একাদশ ৩ গোলের ব্যবধানে বিজয়ী হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন