১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:৪৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

তদন্তে গিয়ে বাদীর সঙ্গে গোয়ালঘরে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন পুলিশ কর্মকর্তা

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১

  • শেয়ার করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক মামলার এক বাদীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন তোফাজ্জল হোসেন নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ছড়ারপাতা গ্রামের গ্রামে ঘটনাটি ঘটে।

জানা গেছে, এএসআই তোফাজ্জল হোসেন (৩৮) সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন। রাত ১০টার দিকে তোফাজ্জল হোসেন ছড়ারপাতা গ্রামের এক সৌদি প্রবাসীর বাড়িতে আসেন। পরে গোয়ালঘরে আপত্তিকর অবস্থায় ওই নারীর সঙ্গে তাকে দেখে ফেলেন এক প্রতিবেশী।

এ ঘটনার পর উত্তেজিত জনতা তোফাজ্জলকে আটক করে বাড়ির উঠানের আমগাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে খবর দেওয়া হয় পুলিশে। সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যান। রাত ৩টার দিকে পুলিশ অভিযুক্ত তদন্ত কর্মকর্তাকে থানায় নিয়ে যান।

ওই নারীর এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছুদিন আগে ওই নারীর স্বামীর সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ দেখা দেয়। পরে ওই নারী বাদী হয়ে থানায় ভাসুরের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার তদন্তভার পড়ে এএসআই তোফাজ্জল হোসেনের কাছে। পরে তদন্তে গিয়ে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে সখ্যতা গড়ে তুলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মানষ রঞ্জন বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। সত্যতা পাওয়া গেলে তোফাজ্জলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন