২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১০:১২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

ডুমুরিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত: জুন ৯, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। বেলা আড়াইটার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেসাগোনা ফুটবল খেলার মাঠে সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী বাস খুলনা মেট্রো ব-১১-০২১৮ মেছাগোনা এলাকায় পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরা গামী একটি প্রাইভেটকার যার নম্বর ঢাকা মেট্রো- গ- ২১-৭২২১ মুখোমুখি সংঘর্ষ হয় । এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গাছে ধাক্কা লাগে। দুর্ঘটনায় প্রাইভেটকার চালক পাটকেলঘাটার হোমিও চিকিৎসক ডাক্তার মোহনলাল বিশ্বাস ঘটনায়স্থলে মারা যায়। এই ঘটনায় মারা যায় অজ্ঞাত নামা আরো একজন।

এছাড়া প্রাইভেটকারের থাকা অপরযাত্রী পাটকেলঘাটার পারকুমিরা গ্রামের শামসুজ্জামান গুরুতর আহত হয়। তাকে সাথে সাথে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে বাসের যাত্রী জ্যোতি নামের এক নারী আহত হয়ে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিয়েছেন। বাকি আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন