২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:৫৬

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

জেসিআই ঢাকা অন্ট্রাপ্রেনারসর নতুন কমিটি ঘোষনা ও চেইন হস্তান্তর

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২

  • শেয়ার করুন

জেসিআই ঢাকা অন্ট্রাপ্রেনারসর নতুন কমিটি ঘোষনা এবং নব নির্বাচিত প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে চেইন হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জে সি আই) বাংলাদেশের প্রধান কার্যালয়ে এক অনারম্ভর অনুষ্ঠানে জেসিআই ঢাকা অন্ট্রাপ্রেনারর্সের নতুন কমিটির ঘোষিত হয় এবং এর লোকাল প্রেসিডেন্ট হিসেবে বিশিষ্ট তথ্য প্রযুক্তি উদ্যোক্তা জাহাংগীর আলমের কাছে চেইন হস্তান্তর করা হয়। কমিটির ইভিপি হিসেবে শপথবাক্য পাঠ করেন আরেক সফল তথ্য প্রযুক্তি উদ্যোক্তা এম আসিফ রহমান। এ ছারাও এই কমিটিতে আরো ৮ টি পদে ৮ জনকে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত জেসিআই ঢাকা ঢাকা অন্ট্রাপ্রেনারর্সের এর নতুন লোকাল প্রেসিডেন্ট জাহাংগীর আলম বলেন,তরুন উদ্যোক্তাদের বিবিধ উন্নয়নের পাশাপাশি জেসিআই’র পরিচিতি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের চ্যাপ্টারটি বিশেষভাবে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মোঃ জিয়াউল হক ভুইয়া, জে সি আই ঢাকা ওয়েস্টের প্রেসিডেন্ট আলতামিশ নাবিল সহ আরো অনেকে।
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদরদপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি।
বাংলাদেশে বর্তমানে জেসিআই’র প্রায় ২৯ টির অধিক লোকাল চ্যাপ্টার কাজ করছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন