১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:৩৯

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন শার্শার সহকারী কমিশনার ভূমি রাসনা শারমিন মিথি।

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
যশোর জেলা প্রশাসনের শ্রেষ্ঠ অফিসার হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০২১ এর সনদ পেলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি।
বুধবার (৮ সেপ্টেম্বর) যশোর জেলা প্রশাসন কার্যালয়ে এক অনাড়াম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শার্শার সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি’র হাতে সন্মাননা সনদটি তুলে দেন যশোর জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান।
করোনার নতুন ধরণ ছড়িয়ে পড়ার মুর্হুতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ফেরত আট হাজার যাত্রীকে গ্রহণ করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা, ডিজিটাল তথ্য বিন্যাস, ছাড়পত্র প্রস্তুুত ও আন্ত:সমন্বয়ের কাজে বিশেষ দায়িত্ব পালনের জন্যে রাসনা শারমিনকে মিথিকে মনোনিত করা হয়েছে।
অক্লান্ত পরিশ্রমী, সেবামূলক মানসিকতা এবং জাতীয় ইস্যু কোভিড-১৯ করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজের স্বীকৃতি স্বরুপ তিনি এই পুরস্কারটি পেলেন।
রাসনা শারমিন মিথি তার অফিসিয়াল ফেইসবুক আইডিতে বলেছেন, তাকে প্রশাসনের শ্রেষ্ঠ অফিসার মনোনীত করায় যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাথে সাথে এই সন্মাননা পুরস্কারটি তিনি তার প্রাণের প্রিয় কর্মস্থল শার্শা উপজেলা বেনাপোলবাসীর জন্য উৎসর্গ করেছেন।
তিনি আরও বলেছেন, ‘এ সন্মান শার্শা ভূমি অফিসে কর্মরত প্রতিটি সদস্যের, যাদের কারনে উপজেলা ভূমি অফিস শার্শাকে বাংলাদেশের মধ্যে মডেল হিসেবে তৈরী করার স্বপ্ন দেখতে পাচ্ছি’।
তিনি আশা প্রকাশ করে বলেন, শার্শা-বেনাপোলবাসীর সহযোগীতামুলক মনোভাবই আমাদের আগামী দিনের পথচলায় সহায়ক হবে। তিনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। #

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৯/০৯/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন