২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:৩২

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

চীনকে মুছে ফেলার হুমকি মোদির

প্রকাশিত: জুলাই ৪, ২০২০

  • শেয়ার করুন

হঠাৎ করেই লাদাখ সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সীমান্ত চৌকি থেকে সেনা হাসপাতাল ছুটে গিয়েছেন সবখানেই। কথা বলেছেন সেনা কর্মকর্তা ও সৈনিকদের সঙ্গে। এরপর সামরিক সমাবেশে যোগ দিয়ে চীনের নাম মুখে না এনেই দিলেন প্রচ্ছন্ন হুমকি। বলেছেন, ইতিহাস সাক্ষী, বিস্তারবাদীরা মুছে গেছে পৃথিবী থেকে।

নরেন্দ্র মোদির ভাষণে বার্তা খুবই স্পষ্ট, সব দেশ বিস্তারবাদের বিরুদ্ধে একজোট হয়ে গেছে। একইসঙ্গে ভূঁয়সী প্রশংসা করলেন গলওয়ানে ভারতীয় বাহিনীর বীরত্বের।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতের তিন বাহিনী প্রধান চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং স্থলবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নরবণ। তাদের নিয়েই লেহ থেকে তিনি এলএসির দিকে ফরওয়ার্ড পোস্ট ঘুরে দেখেন মোদি। কথা বলেন, সীমান্তে মোতায়েন সেনা সদস্যদের সঙ্গে। ১৫ জুন রাতে গালওয়ানের সংঘর্ষে যে সদস্যরা আহত হয়েছিলেন, তাঁদের সঙ্গেও মোদি লেহতে দেখা করেছেন বলে জানা যাচ্ছে।
পরিস্থিতি সরেজমিন দেখার পর সেনা সদস্যদের উদ্দেশে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী। তাতে একদিকে যেমন সেনাদের বীরত্বের কথা বলেছেন, তেমনই নাম না ধরেই দিয়েছেন চীনকে হুঁশিয়ারি। গালগওয়ানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদি বলেন, গালওয়ানে যে বীরত্ব আপনারা দেখিয়েছেন, তা সারা দেশ মনে রাখবে। আপনারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন, ভারত তথা ভারতীয় সেনার শক্তি কতটা। আপনাদের ইচ্ছাশক্তি এই পর্বতের মতোই অটল।

সময় সংবাদের পাঠকদের জন্য সেনা সদস্যদের উদ্দেশে দেয়া ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল অংশ নিচে তুলে ধরা হলো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন