১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ২:২৯

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

চিতলমারীতে শেখ হেলাল উদ্দিন ১ম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ১২, ২০২৩

  • শেয়ার করুন

সাজ্জাদ চিতলমারী (বাগেরহাট)
বাগেরহাটের চিতলমারীতে শেখ হেলাল উদ্দিন ১ম ফিদে রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
চিতলমারী চেস ক্লাব আয়োজিত টুর্নামেন্ট গত শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভারতীয় পুরুষ ০২ জন , মেয়ে ০২ জন,বাংলাদেশের ২৩ জন শিক্ষার্থী এবং ৪ বছরের শিশু কণ্যা লিথিয়া সারান সহ মোট ১১৫ জন দাবা প্লেয়ার অংশ গ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী ভুইয়া গোলাম মোস্তফা বাংলাদেশ পয়েন্ট ০৬, ফয়সাল হুসাইন বাংলাদেশ পয়েন্ট ০৫, মোঃ মাসুম হুসাইন বাংলাদেশ পয়েন্ট ০৫, স্নেহা হালদার ভারত পয়েন্ট ০৪,মোঃ নাসির উদ্দীন বাংলাদেশ পয়েন্ট ০৫, Choubey Saurabh India Point 04, লিথিয়া সারান বাংলাদেশ Best Young P: সহ মোট ২২ জনকে প্রাপ্য অনুযায়ী পুরষ্কৃত করা হয়।
উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, সন্জিব মালাকর (সঞ্জয়) এ,সি,পি,বি,বাগেরহাট ও সভাপতি চিতলমারী চেস ক্লাব।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মোঃ এনায়েত হোসেন, সভাপতি এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ, ফকির আরিফুল হক সভাপতি এসোসিয়েশন অব চেস প্লেয়ার বাগেরহাট, ইকবাল হোসেন বাবু সভাপতি এসোসিয়েশন চেস ক্লাব মাদারীপুর,ডাঃ মামুন হাসান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মোঃ বাবুল মিঞা অধ্যক্ষ বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ, সূধীজন,সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন