১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৫:১১

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

চিতলমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: জুন ৪, ২০২২

  • শেয়ার করুন
  • প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
    বাগেরহাটের চিতলমারীতে বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা জুন ২০২২ সকাল ১০ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন চিতলমারী বাগেরহাট।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বাবুল হোসেন খান বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আহবান করেন। উপজেলার অন্তর্গত ইউনিয়নের আওয়ামী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্বতঃস্ফূর্ত ভাবে সকলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন।
    বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
    মিছিল শেষে প্রতিবাদ সমাবেশের উদ্দেশ্যে আলোচনা করা হয়।
    এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বাবুল হোসন খান, সাধারণ সম্পাদক বাবু পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন শেখ সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওসাধারণ সম্পাদক,উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিউজ্জামান জুয়েল খলীফা সহ প্রমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামী সংগঠনের নেতা-কর্মীগণ,বীর মুক্তি যোদ্ধা গণ এবং সাংবাদিক বৃন্দ।
    এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
    চিতলমারী বাগেরহাট
    ০১৭৩০১৭৫৩৪০।
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন