১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:২৭

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

চিতলমারীতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা নিবাসের শুভ উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত বীর নিবাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বীর নিবাসের শুভ উদ্বোধন করেছেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানটি গত ১৫ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের সভাকক্ষে সকাল ১০ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা।
চিতলমারী উপজেলায় ৭৪ টি বীর নিবাসের মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কলাতলা ১৪ টি,সন্তোষপুর ৯টি, বড়বাড়িয়া ৬টি এবং হিজলা ইউনিয়নে ০১ টি মোট ৩০টি বীর নিবাসের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিটি নিবাসের ব্যয় বরাদ্দ ১৪ লক্ষ ১০ হাজার ৩৮২ টাকা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গণ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, ডাঃ এম আর ফরাজি, অপূর্ব দাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ সকল সরকারি কর্মকর্তা,সুধীজন এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এস কে সাজেদুল হক( সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন