১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ২:২৭

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

চিতলমারীতে অবশেষে নুপুর নামের মেয়েটি পেল স্ত্রীর মর্যাদা

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩

  • শেয়ার করুন

সাজ্জাদ চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে স্ত্রীর মর্যাদার দাবিতে কলেজ ছাত্র সৈকত মন্ডলের বাড়িতে অনশন করেছেন এক স্কুল শিক্ষার্থী। গত সোমবার সকাল থেকে উপজেলা চরডাকাতিয়া সৈকত মন্ডলের বাড়িতে ওই মেয়ে অনশনে বসেন। অবশেষে একদিন একরাত পর অনশনে বসা সেই স্কুল ছাত্রীকে ঘরে তুলে নিয়ে স্ত্রীর মর্যাদা দেয়ার কথা জানিয়েছেন সৈকতের পরিবার। সৈকত চরবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের স্কুল শিক্ষক প্রকাশ চন্দ্র বিশ্বাসের ছেলে।
ওই ছাত্রী নুপুর (১৫) এস এস সি পরিক্ষার্থী, পিতা শংকর মজুমদার, গ্রামঃ শান্তিপুর, ইউনিয়ন হিজলা বলেন, ফেসবুকে প্রেম করে গোপালগঞ্জ একটি মন্দিরে বসে প্রায় ৪ মাস আগে তাদের দুই জনের বিবাহ হয়। বিবাহের পর থেকে তারা চট্টগ্রাম একটি ভাড়া বাড়িতে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করেন। কয়েক দিন আগে স্বামী সৈকত তাকে এলাকায় নিয়ে আসে। কিন্তু বাড়িতে না নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত সে স্ত্রীর মর্যাদা পেতে তার শশুর বাড়িতে অনশনে বসেন। ওই স্কুল শিক্ষার্থী স্ত্রীর দাবিতে তার শশুরালয়ে অনশনে বসলে শশুর বাড়ির সবাই ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। শেষ পর্যন্ত বুধবার তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেয়ার কথা তার পরিবার থেকে জানিয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন