১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৭:১১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

চট্টগ্রাম ও খুলনায় সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৪

  • শেয়ার করুন

ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৪ঃ বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২৩’ এর অংশ হিসেবে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক (গধৎরঃরসব উড়সধরহ অধিৎবহবংং-২০২৩) সেমিনার আজ সোমবার (২৯-০১-২০২৪) অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সেমিনার চট্টগ্রামে বানৌজা ঈসা খানের স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি) এবং খুলনায় নৌবাহিনী ঘুাটি বানৌজা তিতুমীর ফেয়ারওয়ে মাল্টিপারপাস হল এ অনুষ্ঠিত হয়। সমুদ্র সম্পদ ব্যবহারকারী সংস্থাসমূহের মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত সেমিনারদ্বয়ে যথাক্রমে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং খুলনায় নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমডোর জাহাঙ্গীর আদিল সামদানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে অনুষ্ঠিত সেমিনারে সমুদ্রপথে বাণিজ্যিক সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাসহ সমুদ্র সম্পদের নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জসমূহ মোকাবিলার বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশ সেনা ও বিমান বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মেরিন ফিসারিজ একাডেমি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিআইডব্লিউটিএ, চট্টগ্রাম কাস্টম’স হাউজ, বিএনসিসি, ইধহমষধফবংয ঙপবধহড়মৎধঢ়যু জবংবধৎপয ওহংঃরঃঁঃব (ইঙজও), পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এবং অন্যান্য মেরিটাইম সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এছাড়া খুলনায় অনুষ্ঠিত সেমিনারে ‘বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বঙ্গোপসাগরে সম্পদ সংরক্ষণ ও এর টেকসই ব্যবহারে বাংলাদেশ নৌবাহিনীর অবদান’, ‘মোংলা বন্দরে জাহাজ প্রবেশের জন্য টেকসই ড্রেজিং কৌশল পরিকল্পনা প্রণয়ন’, ‘সমুদ্রে নেভিগেশন ও যোগাযোগ প্রতিষ্ঠায় সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’, ‘বন সংরক্ষণ ও অবৈধ চোরাচালানের হাত থেকে বন সম্পদ রক্ষা করা’, ‘অভ্যন্তরীণ নৌ পথের চ্যালেঞ্জসমূহ এবং এর থেকে উত্তরণের উপায়’ ও ‘সামুদ্রিক বাণিজ্য সুসংহত করার লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়ন’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট, খুলনা বিশ্ববিদ্যালয় এর স্থাপত্য ডিসিপ্লিন, বিআইডব্লিউটিএ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা এর প্রতিনিধিগণসহ উল্লেখযোগ্য সংখ্যক আলোচকবৃন্দ অংশগ্রহণ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন