২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:৫৪

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা বেগমকে হত্যা মামলায় স্বামী লুৎফর শেখকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান।
পারিবারিক কলহের জের ধরে, ২০০৭ সালের ১৭ জানুয়ারি ডুমুরিয়ার গোনালী গ্রামে নিজ বাড়িতে লুৎফর শেখ তার স্ত্রী সাবিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। সাবিনা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বর্বরোচিত ওই ঘটনায় সাবিনার মা সখিনা বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

একই বছরের ২১ এপ্রিল পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। বিচার শেষে ২০১৭ সালের ২২ মার্চ লুৎফর শেখকে মৃত্যুদণ্ড দেন খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি আপিল করে।

শুনানি শেষে বিচারিক আদালতে দেওয়া দণ্ড বহাল রেখে এই রায় দিলো হাইকোর্ট।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন