২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৯:১৭

শিরোনাম
খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা

খুলনায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ১২, ২০২১

  • শেয়ার করুন

এম এ আলী,স্টাফ রিপোর্টার: খুলনায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু
খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘন্টায় (আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত) করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজনের মৃত্যু হয়।
এর আগে গত ১১ জুলাই করোনায় খুলনার হাসপাতালগুলোতে ১৪ ও ১০ জুলাই আরও ১০ জনের মৃত্যু হয়। আর ৯ জুলাই মারা যায় সর্বোচ্চ ২৩ জন।
গত ২৪ ঘন্টায় খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা গেছেন খুলনার আড়ংঘাটা এলাকার আফসার আলী (৭০), জেনারেল হাসপাতালে মারা গেছেন নগরীর মুন্সিপাড়া এলাকার শামসুন্নাহার (৪৫), রূপসা আনন্দনগর আজিজুর রহমান (৭৫) ও দৌলতপুর রেলিগেটের আলী আকবার (৬১) এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বাগেরহাটের কচুয়া এলাকার শেখ জাফর আহমেদ (৮৯), নগরীর স্যার ইকবাল রোডের মুসতারী বেগম (৮২), টুটপাড়া এলাকার সালেহা বেগম (৮৬)।
জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমান রোগী ভর্তি রয়েছে ৪৪৯ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ১০৪ জন।
খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ২০২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩১৪ জনের নমুনা পরীক্ষায় ১৮৩ জনের নমুনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫৮ দশমিক ২৮ শতাংশ। এছাড়া বাগেরহাটের ৫, সাতক্ষীরা ৪, যশোর ১, নড়াইল ১, পিরোজপুর ২, গোপালগঞ্জ ৪, ঝিনাইদহ ১ ও রাজবাড়ি ১ জন করোনা শনাক্ত হয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন