৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:১০

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনার চার হাসপাতালের করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ৮, ২০২১

  • শেয়ার করুন

এম এ আলী, স্টাফ রিপোর্টার: করোনা আক্রান্ত ও উপসর্গে খুলনার পৃথক চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
এর আগের দিনও হাসপাতাল চারটিতে ২২ জনের মৃত্যু হয়।
মারা যাওয়া ২২ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৯ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার রূপসার মকবুল খান (৮০), লবণচরার নিলুফা ইয়াসমিন (৫৫), খুলনা সদরের মাহবুবুর রহমান (৫৫), ফুলতলার দিপক কুমার দে (৬২) ও রাজিব (২৮), মোংলার মেহেরুন নেছা (৫৩) ও শুক্লা (২৮) এবং দৌলতপুরের আব্দুর রহিম (৬৫)।
এছাড়া হাসপাতালের ইয়েলো জোনে উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন- নগরীর টুটপাড়ার আব্দুল কাদের (৬১), খুলনার রূপসার শামিমা আক্তার (৫০), বাগেরহাটের ফকিরহাটের সুভাস দত্ত (৬১), যশোর সদরের সুজনপুরের নূর জাহান (৭৫), নড়াইলের কালিয়ার বাকা এলাকার নাসিমা বেগম (৫৬), চুয়াডাঙ্গার দর্শনা বাজারের আব্দুর রশিদ (৪৫), পিরোজপুর নাজিরপুরের সাকিনা বেগম (৬৫), যশোর সদরের বেজপাড়ার দুলাল চন্দ্র ঘোষ (৬৫)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার রূপসা বাগমারার আনসার শেখ (৬০) ও দিঘলিয়ার উত্তর চন্দনীমহলের আমেনা বেগম (৮০)।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ডুমুরিয়ার আবুল বাশার মোল্লা (৪৬), বটিয়াঘাটার রিজিয়া বেগম(৬৫) ও ঝিনাইদহ কালিগঞ্জের সিরাজুল ইসলাম(৬৫) নামের ৩ রোগী মারা গেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন