১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:১০

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক: খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিবিএ কোর টিমের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর সার্বিক তত্বাবধায়নে ২০টি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির অংশগ্রহনে মনিটরিং স্ট্যান্ডার্ড শেসনের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর বয়রাস্থ বিআইএম ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত পর্যবেক্ষণ সভাটি অনুষ্ঠিত হয়। খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ম্যানেজার সুরভী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর থানা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার যথাক্রমে রত্না দেবনাথ ও শর্মিষ্ঠা মন্ডল। সিনিয়র প্রোগ্রাম অফিসার সুজন ডেভিড গ্রেগরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার আলোচনায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো, পরিবেশ, অভিভাবকদের সচেতনতা, পর্যাপ্ত খেলার মাঠ ও খেলার সামগ্রীর উপর বক্তব্য প্রদান করেন। উপরোক্ত বিষয়ের উপর ভিত্তি করে শিক্ষকবৃন্দ তাদের বিদ্যালয়ের সমস্যাসমূহ চিহ্নিত করেন এবং বিদ্যালয়ের চাহিদা তুলে ধরেন। এসময় প্রধান অতিথি তা গ্রহন করেন এবং সে অনুযায়ী বিদ্যালয়ের সার্বিক সুযোগ সুবিধা প্রদানের আশ^াস প্রদান করেন। তিনি ওয়ার্ল্ড ভিশনের এমন আয়োজনকে স্বাধুবাদ জানিয়ে বলেন, এই আয়োজনের মাধ্যমে বিদ্যালয়সমূহের চাহিদা সম্পর্কে জানতে পেরেছি। যেটা খুবই দরকার ছিলো।

সভাপতি সুরভী বিশ্বাস বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২, এ অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়নে প্রাথমিক বিদ্যালয়ের সেবার মান ও শিশু কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে জনগনের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে তা নিশ্চিত হবে বলে মনে করেন। যেখানে শিশুরা আনন্দঘন পরিবেশে শিক্ষা অর্জন করে মেধার বিকাশ ঘটাতে পারে। তা নিশ্চিত করনের লক্ষে আজকের এই পর্যবেক্ষণ সভার আয়োজন করা হয়েছে। এবং এই আলোচনার উপর ভিত্তি করে পরবর্তীতে আরও কার্যক্রম করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন