৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১০:৫৭

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় র‍্যাবের অভিযানে ২ পিস্তল উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনার রূপসায় পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা পঁচার বটতলায় গুচ্ছগ্রামের একটি ঘর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, সম্প্রতি রূপসা ও এর আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় র‍্যাব-৬ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬ খুলনা সদর ক্যাম্পের সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল রূপসার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা পঁচার বটতলায় গুচ্ছগ্রামে অভিযান চালায়। অভিযানে একটি পরিত্যক্ত ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা র‍্যাবের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ায় তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন। তবে তারা দ্রুত অস্ত্রধারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর বলেন, এ ঘটনায় রূপসা থানায় সাধারণ ডায়েরি বা মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

র‍্যাব-৬ এর কর্মকর্তা মেজর নাজমুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, পাশাপাশি কারা এসব অস্ত্রের মালিক তা শনাক্তে তদন্ত চলছে। এ সকল অঞ্চলে এখনো সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন