১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ২:৫২

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

খুলনায় বিএনপির সমাবেশ: ২ দিন গণপরিবহন বন্ধ ঘোষণা

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে আন্তঃজেলা গণপরিবহন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মটর শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার রাতে যৌথভাবে এ সিদ্ধান্ত নেয়।

গণপরিবহন বন্ধের তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব।

তিনি বলেন, আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে চলাচলকারী সব গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে।

এটা মলিক সমিতি সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি।

আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ওইদিন খুলনা শহরের ডাকবাংলা ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ হওয়ার কথা।

সমাবেশ উপলক্ষ্যে সারা দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসবেন। সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশ ঘিরেই পরিবহণ বন্ধ রাখা হচ্ছে বলে অভিযোগ বিএনপি নেতাদের।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা যুগান্তরকে বলেন, বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য পরিবহণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনো বাধায় বিএনপির সমাবেশকে ঠেকাতে পারবে না। আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। নেতাকর্মীরা যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকবে। তার পরও আমরা বাস চলাচল স্বাভাবিক রাখার জন্য মোটর মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানাই।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন